ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » স্বেচ্ছাসেবায় গড়ে ওঠা রমজানের বাজারে স্বস্তি

স্বেচ্ছাসেবায় গড়ে ওঠা রমজানের বাজারে স্বস্তি


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৩ মার্চ ২০২৫


 স্বেচ্ছাসেবায় গড়ে ওঠা রমজানের বাজারে স্বস্তি

 

পটুয়াখালী: স্বেচ্ছাসেবায় গড়ে ওঠা ‘রমজানের বাজারে’ স্বস্তি। পটুয়াখালীতে সেচ্ছাসেবায় গড়ে ওঠা ‘রমজানের বাজার’ নামক ভ্রাম্যমাণ দোকানে খুচরা বাজারের থেকে কম দামে পাওয়া যাচ্ছে নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। এতে স্বস্তি দেখা গেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের মাঝে। ইতিবাচক এ কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

‘পটুয়াখালী বাসী’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গত কয়েকদিন পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় এই অস্থায়ী বাজার পরিচালিত হচ্ছে। সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান, প্রয়োজন বিবেচনায় রমজান মাসজুড়ে বাজার চালানো হতে পারে। এ বাজার ঘুরে দেখা যায়, বুট, মুড়ি, খেজুর, সয়াবিন তেল, ডাল, লবন,চিনিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সবই মিলছে এই বাজারে। এখানে বিক্রি হওয়া প্রতিটি পণ্য খুচরা বাজারের থেকেও কম দামে পাওয়া যাচ্ছে। যার ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কাছে অনেকটা ভরসার জায়গা এই রমজানের বাজার।

পটুয়াখালীতে সেচ্ছাসেবায় গড়ে ওঠা ‘রমজানের বাজার’ নামক ভ্রাম্যমাণ দোকানে খুচরা বাজারের থেকে কম দামে পাওয়া যাচ্ছে নিত্য প্রয়োজনীয় নানা পণ্য সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান রায়হান বলেন, ‘আমরা পাইকারদের কাছ থেকে এসব পণ্য কিনে এনে সেই দামেই খুচরা বিক্রি করছি। এতে খুচরা বাজারের থেকে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমে প্রতিটি পণ্য বিক্রি করতে পারছি। প্রতি দিন দুই লক্ষ টাকার পণ্য বিক্রি হচ্ছে। চাহিদার ভিত্তিতে এটি আরও বাড়ানোর চেষ্টা থাকবে।

এদিকে শিক্ষার্থীদের উদ্যোগে চালু হওয়া এই বাজার দেখে তাদের সার্বিক সহযোগিতার কথা জানান পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ ছাড়া বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত তদারকিরও কথা বলেন তিনি।

পটুয়াখালীতে সেচ্ছাসেবায় গড়ে ওঠা ‘রমজানের বাজার’ নামক ভ্রাম্যমাণ দোকানে খুচরা বাজারের থেকে কম দামে পাওয়া যাচ্ছে নিত্য প্রয়োজনীয় নানা পণ্য এছাড়া পথচারী ও নিম্ন আয়ের মানুষের জন্য শহরের সড়কে পুরো রমজান মাসজুড়ে ইফতার করানোর কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

 

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩৩   ২৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ