ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, দশ দোকান মালিককে জরিমানা

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, দশ দোকান মালিককে জরিমানা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ মার্চ ২০২৫


আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, দশ দোকান মালিককে জরিমানা

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ দোকানী মালিককে ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে আড়াইহাজার পৌর বাজারে এই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সাজ্জাত হোসেন।ইউএনও সাজ্জাত হোসেন জানান, সোমবার বিকেলে অভিযানের সময় অতিরিক্ত মূল্য নেয়া এবং মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখায় ভোক্তা অধিকার আইনে দীপক স্টোরের মালিক প্রবীর চন্দ্র দাসকে ৫০ হাজার টাকা, মাওলানা ফার্নিচারকে ২ হাজার টাকা, আরাফাত বেবি স্টোরকে ২ হাজার টাকা, সোহেল তাজ ঘরকে ২ হাজার টাকা, রূপ মিয়া কনফেকশনারিকে ৪ হাজার টাকা, গনি স্টোরকে (পেঁয়াজের দোকান) ৩ হাজার টাকা, ইকবাল হোসেনের চালের দোকানকে ২ হাজার টাকা, নুরুল হকের ইফতার সামগ্রীর দোকানকে ২ হাজার টাকা, রাজু স্টোরকে ১০ হাজার টাকা ও শফিফুল ইসলামের মুদি দোকানকে ১০ হাজার টাকা জরিমানাসহ আরও প্রায় অর্ধশতাধিক দোকানের মালিককে সতর্ক করা হয়েছে।

এছাড়াও বাজার সড়কের দুই পাশে, ফুটপাতে থাকা অবৈধ দোকান, দোকানের বর্ধিতাংশ অপসারণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানের সহায়তায় ছিলেন আড়াইহাজার থানা পুলিশের সদস্যরা। ইউএনও সাজ্জাত হোসেন আরও জানান, মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:১২   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ