ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » অসহায় পথচারীদের মাঝে মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণ

অসহায় পথচারীদের মাঝে মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণ


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ মার্চ ২০২৫


অসহায় পথচারীদের মাঝে মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণ

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও পথচারীদের মাঝে মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণ শুরু করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বাজার সমিতির নবনির্বাচিত সভাপতি এ.কে.এম হারুন-অর-রশীদ হারুন।

সোমবার (০৩ মার্চ) বিকেলে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে মধ্য বাজারে অবস্থিত বাজার সমিতির কার্যালয়ের সামনে তিনি ইফতার বিতরণ করেন। পুরো রমজান মাস জুড়ে বাজার সমিতির সভাপতি হারুনের পক্ষ থেকে প্রতিদিন শতাধিক মানুষের মাঝে ফ্রি ইফতার বিতরণ করা হবে।

এই কাজের সাথে জড়িতরা জানান, রবিবার রমজানের প্রথমদিনে বাজার সমিতির সামনে মাসব্যাপী এই ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শেষ রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে।

পথচারী জলিল মিয়া বলেন, বাজারে যে দাম তাতে ইফতার সামগ্রী কেনা কষ্টকর রোজার মাসে এটি তাদের অবশ্যই ভালো উদ্যোগ।

ফ্রি ইফতার বিতরণ বিষয়ে এ.কে.এম হারুন অর রশীদ হারুন বলেন, ইফতার বিতরণের এই কার্যক্রম কোন ভিক্ষা বা দান নয়, মানবিক সহযোগিতা। আমার ব্যাক্তিগত পক্ষ থেকে সাধ এবং সাধ্যর সমন্বয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির আশায় এই কার্যক্রম পরিচালনা করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর বাজার সমিতি সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১২:৩০   ২২৩ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ