ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শায় দ্বিতীয়

ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শায় দ্বিতীয়


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫


 

ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শায় দ্বিতীয়

টাঙ্গাইল: ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে।

চট্টগ্রামে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৫৩ তম শীতকালীন মাধ্যমিক ও কারিগরি বোর্ডের আন্ত: জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই জাতীয় প্রতিযোগিতায় টাঙ্গাইলের ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানের কৃতিত্ব অর্জন করেছে। শারমিন বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পায় এবং জাতীয় পর্যায়ে দিবতীয় স্থান অধিকার করে। সে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাহদীপুর গ্রামের ভ্যান-রিক্সা চালক সোহেলের কন্যা।

শারমিন জানায়, আমার স্কুলের শরীর চর্চা ম্যাম রমা রাণীর তত্ত্বাবধান, কঠিন অনুশীলন এবং সকলের দোয়ায় আমি কৃতিত্ব অর্জন করতে পেরেছি।

শরীর চর্চা শিক্ষক রমা রাণী বলেন, শারমিনের ভেতরে যথেষ্ট আগ্রহ আছে। যে কারণে তার সফলতা এসেছে। চর্চা অব্যাহত রাখলে তাকে আন্তর্জাতিক মানের খেলোয়ার হিসেবে গড়ে তোলা সম্ভব।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন বলেন, শারমিন জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে উপজেলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিভূত হয়েছি। তার এই কৃতিত্ব অব্যাহত রাখতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৫১   ১৯২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ