ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » জুলাই বিপ্লবে ৩০০ স্প্রিন্টার শরীরে নিয়ে সুজনের মানবেতর জীবন

জুলাই বিপ্লবে ৩০০ স্প্রিন্টার শরীরে নিয়ে সুজনের মানবেতর জীবন


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫


 

ভূঞাপুরে সুজনের শরীরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার

টাঙ্গাইল: ভূঞাপুরে জুলাই বিপ্লবের ৩০০ স্প্রিন্টার শরীরে বহন করে মানবেতর জীবন যাপন করছেন সুজন (৪৪)। সুজন উপজেলার আকালু গ্রামের মৃত আনছার আলীর ছেলে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। পাশাপাশি জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বর্তমানে আহত অবস্থায় বিছানায় পড়ে থাকায় পরিবার নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছে তার পরিবার। ঘরে নিয়মিত চুলা জ্বলে না। আত্মীয়দের সাহায্য-সহযোগিতায় খেয়ে না খেয়ে কোনোমতে দিন পার করছে। অর্থাভাবে চিকিৎসাও হচ্ছে না। পক্ষাঘাত আক্রান্ত মায়ের চিকিৎসা এবং তিন সন্তানের পড়ালেখা বন্ধের পথে।

সুজন বলেন,‘শরীরে ৩শ স্প্রিটার নিয়ে কিভাবে বেঁচে আছি, তা কেউ খোঁজ নেয় না। প্রায় সাত মাস হয়ে গেলো জীবনটা দুর্বিষহ হয়ে ওঠেছে। চিকিৎসা তো দূরের কথা, খেয়ে না খেয়ে যে পরিবার নিয়ে কোনোমতে দিন পার করছি, দেখার কেউ নেই বলে কান্নায় ভেঙে পড়েন সুজন। তিনি সুস্থ জীবন ফিরে পাওয়ার আশায় এবং তার সুচিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৫১:৫০   ২২৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ