ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মুড়িতে শিল্পগ্রেডের লবণ ব্যবহারের দায়ে দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

মুড়িতে শিল্পগ্রেডের লবণ ব্যবহারের দায়ে দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫


মুড়িতে শিল্পগ্রেডের লবণ ব্যবহারের দায়ে দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

পিরোজপুর: কাউখালীতে খাবার মুড়িতে নিষিদ্ধ শিল্পগ্রেডের লবণ ব্যবহার করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সদরের উত্তর বাজার ও আমড়াজুরী ফেরিঘাট এই দুইটি মুড়ির মিলে মঙ্গলবার(৪ মার্চ)মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। খাবার মুড়িতে নিষিদ্ধ শিল্পগ্রেডের লবণ ব্যবহার করার অপরাধে খই-মুড়ি প্রোডাক্টস ও হাসান অ্যান্ড রাব্বি এন্টারপ্রাইজ নামীয় দুইটি মুড়ির মিলে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক প্রত্যেক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ও বিএসটিআই এর পরিদর্শক ইয়াছির আরাফাত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, মুড়ি প্রস্তুত করার সময় সাধারণ খাবার লবণের পরিবর্তে শিল্প কারখানার ব্যবহার উপযোগী শিল্প গ্রেডের লবণ ব্যবহার করতে দেখা যায়। দুইটি মুড়ির মিল থেকে জব্দকৃত শিল্পগ্রেডের লবণ তাৎক্ষণিকভাবে নষ্ট করে দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:০৯   ১৬৯ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ