ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ইটভাটা মালিক সমিতির স্মারকলিপি প্রদান

কলমাকান্দায় ইটভাটা মালিক সমিতির স্মারকলিপি প্রদান


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫


 

কলমাকান্দায় ইটভাটা মালিক সমিতির স্মারকলিপি প্রদান

নেত্রকোনা: ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাঙচুর ও বন্ধের প্রতিবাদে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন-ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কলমাকান্দা ইট প্রস্তুতকারী মালিক সমিতি এসব কর্মসূচি পালন করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় বক্তব্য রাখেন, মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম কেরণ ও সাধারণ সম্পাদক মো. শাহবাজ মিয়া। বক্তারা বলেন, ইট প্রস্তুত, ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে কয়লা সংকট সমাধানের দাবি জানান।

ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে। উপরোক্ত দাবি সমূহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনায় না
বসলে আগামী ১১ই মার্চ, ২০২৫ ইং তারিখে প্রত্যেক জেলা প্রশাসকের  মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা সৈয়দা রেজিওয়ানা হাসান, পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদানের পাশাপাশি ঈদের পরে ঢাকায় মহাসমাবেশ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেন তাঁরা।

স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি গুরুত্বের সঙ্গে উপরস্থ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন যে, সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে। বিক্ষোভ সমাবেশে ও স্মারকলিপি প্রদানকালে নারী শ্রমিকসহ ৩০০-৪০০ জন উপস্থিত ছিলেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:২৯:৪৩   ২০৮ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ