ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় চাঁদাবাজী মামলায় কৃষকদলের নেতা গ্রেফতার

কাঁঠালিয়ায় চাঁদাবাজী মামলায় কৃষকদলের নেতা গ্রেফতার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫


কাঁঠালিয়ায় চাঁদাবাজী মামলায় কৃষকদলের নেতা গ্রেফতার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় চাঁদাবাজী মামলায় জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলা শাখার (প্রস্তাবিত কমিটির) সাধারণ মো.শহীদুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহীদুল ইসলাম ওই গ্রামের মো.মোশারফ হোসেন হাওলাদারের ছেলে ও উপজেলা কৃষক দলের (প্রস্তাবিত কমিটির) সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মংচেনলা। মামলার বিবরণে জানাগেছে, উপজেলার বলতলা গ্রামের বিজয় কৃষ্ণ বেপারী বড় ছেলে মিঠু বেপারী (৩৮) ঢাকায় বসবাস করে। সেখানে বসে পরিচয় হয় ব্রাক্ষনবাড়ীয়ার গৃহবধু তাসলিমা বেগমের সাথে। গত দুই মাস পুর্বে তাসলিমা বেগমকে বাড়ীতে নিয়ে আসে মিঠু বেপারী। মুসলমান ধর্ম ত্যাগ করে, হিন্দু ধর্ম গ্রহন করেন তাসলিমা বেগম। পরে তাসলিমা ও মিঠু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিষয়টি এলাকায় জানাজানি হয়। গত ২৪ জানুয়ারী সকালে মামলার আসামীরা মিঠু ও তাসলিমাকে স্থানীয় বিনাপানি বাজারের নিয়ে আসে। বাজারের একটি ক্লাবে বসানো হয়। ক্লাবে বসে বিজয় কৃষ্ণ তার ছেলে মিঠু ও তাসলিমাকে মারধর করে মামলার আসামীরা।

এক পর্যায় ৫/৬টি অলিখিত নন জুডিসিয়াল স্টাম্প ৫/৬টি ও কার্টিজ পেপারে সাক্ষর নিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিন রাত ৮টার দিকে বিজয় কৃষ্ণের বাড়ীতে গিয়ে ৩লক্ষ টাকা চাঁদা দাবী করে আসামীরা। আসামীদের ভয়ে নগদ ৫১ হাজার টাকা এবং অগ্রনী ব্যাংক পিরোজপুরের ভান্ডারিয়া শাখার সাদা চেকে সাক্ষর দেন বিজয় কৃষ্ণ। এঘটনায় গত ১৯ ফের্রুয়ারী বিজয় কৃষ্ণ বেপারী বাদী হয়ে শহীদুল ইসলামসহ ৮জনকে আসামী করে ঝালকাঠি কোর্টে একটি চাঁদাবাজী মামলা করেন। আদালত মামলাটি এজাহারভুক্ত করার জন্য থানার ওসিকে নির্দেশ দেন।

গত সোমবার (৩ মার্চ) রাতে মামলাটি এজাহার ভুক্ত হলে পুলিশ, আসামী শহীদুল ইসলামকে গ্রেফতার করে। উপজেলা কৃষক দলের সভাপতি
মো.আবদুল মালেক তালুকদার বলেন, উপজেলায় কৃষক দলের আহবায়ক কমিটি হয়েছে। শহীদুল ইসলাম ওই কমিটির সদস্য সচিব।

থানার ওসি মংচেনলা জানান, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়। মামলার ২নং আসামী শহীদুল ইসলামকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:২৪:০১   ১৭২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ