ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পবিপ্রবির গাছ কাটার অভিযোগে ইউপি সদস্য ও কর্মচারী আটক

পবিপ্রবির গাছ কাটার অভিযোগে ইউপি সদস্য ও কর্মচারী আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫


 

পবিপ্রবির গাছ কাটার অভিযোগে ইউপি সদস্য ও কর্মচারী আটক

পটুয়াখালী: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহন কৃত জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগে এক ইউপি সদস্য ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ মোঃ বাদল (৪২)একই ওয়ার্ডের আমিনুল ইসলাম লাল মিয়ার ছেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহায়ক আবু রায়হান (৩৫) কে আটক করেছে দুমকি থানা পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আবদুল মুকিত জানান, সোমবার সকালে নিয়মিত পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের জলিশা মৌজায় এম কেরামত আলী হলের পেছনে বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহন কৃত জমির গাছগুলি স্থানীয় ইউপি সদস্য সৈয়দ বাদল ও বিশ্ববিদ্যালয় কর্মচারী আবু রায়হান নামের সহ আরো অজ্ঞাত ৫/৬ জন শ্রমিক দিয়ে কেটে নিয়ে গেছেন। যার আনুমানিক মূল্য ১লাখ টাকার ওপরে।

গাছ কাটার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সৈয়দ বাদল জানান, উপাচার্যের অনুমতি নিয়েই শুধু লাকড়ির জন্য গাছের ডাল কেটেছেন তিনি। এছাড়াও দু’মাসের মধ্যে অধিগ্রহণকৃত জমি থেকে ডাল তুলে নেয়া এবং জলাশয়ের মাছ ধরা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে কিছু মাছ দিবেন এমন কথা হয়েছে তার সাথে

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন বলেন, আটককৃতদের আজকেই কোর্টে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:৪১:২০   ১৯৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ