ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫


চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার
পটুয়াখালী: মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক খানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক খানকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত বছরের ১ সেপ্টেম্বর মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. নসা মিয়া মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করা হয়। এ মামলায় ফারুক খানের নাম এজাহারে না থাকলেও তাঁকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪২:২৪   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ