ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ডাকাত আতঙ্কে মাইকে ঘোষণা দিয়ে রাতে জেগে গ্রামবাসীর পাহারা

ডাকাত আতঙ্কে মাইকে ঘোষণা দিয়ে রাতে জেগে গ্রামবাসীর পাহারা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


পটুয়াখালীতে ডাকাত আতঙ্কে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর পাহারা

পটুয়াখালী: ডাকাত আতঙ্কে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে রাতভর পাহারা দেওয়ার জন্য সতর্ক করেছেন স্থানীয়রা। এছাড়া রাতভর লাঠিসোঁটা হাতে পাহারা দিয়েছেন তারা। মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার মাদারবুনিয়া, মরিচবুনিয়া, আউলিয়াপুর, কালিকাপুর এবং জৈনকাঠী ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং পৌর শহরের স্বাধীনতা সড়ক, কলাতলা, হাউজিং মাঠ, বাধঘাট, দুই নম্বর বাধঘাটসহ বিভিন্ন এলাকার মাইকে ডাকাত আতঙ্কে স্থানীয়রা সবাইকে সতর্ক করার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে আশপাশের এলাকায় চুরি ও ডাকাতির গুঞ্জন শোনা যাচ্ছিল। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্বতঃস্ফূর্তভাবে পাহারায় যোগ দেন এলাকাবাসী। এসময় এলাকাবাসীর হাতে লাঠিসোঁটা, লোহার রড ও পাইপ দেখা গেছে। এদিকে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পরার পর পরই শহরের বিভিন্ন সড়কের পুলিশের অতিরিক্ত টহল দেখা গেছে। এছাড়াও জনসাধারণের আতঙ্ক কমাতে জেলা পুলিশের একাধিক ইউনিট মাঠে কাজ করছে।

মুচিরপুল এলাকার বাসিন্দা মো. সোহান বলেন, গত কয়েকদিন ধরেই আশপাশের এলাকায় চুরির ঘটনা ঘটছে। তাই ডাকাতির আতঙ্কে আমরা সবাই মিলে পাহারায় নেমেছি। এলাকায় পুলিশের টহল বাড়ানো দরকার। স্বাধীনতা সড়কের বাসিন্দা আরাফাত তালুকদার বলেন, আমরা আতঙ্কে আছি, তবে এখন পর্যন্ত কোনো ডাকাত ধরা পড়েনি। পুলিশ যদি আগের মতো নিয়মিত টহল দেয়, তাহলে আমরা কিছুটা স্বস্তি পাব।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, এটা মূলত গুজব যা মরিচবুনিয়া, মাদারবুনিয়া থেকে শুরু হয়ে এখন পুরো উপজেলায় ছড়িয়ে পরেছে। আমাদের সকল ইউনিট মাঠে কাজ করছে কিন্তু এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:০৮:২৯   ২০৬ বার পঠিত  |







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ