ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালী: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার গ্রেপ্তার শাহআলম বিশ্বাসকে আদালতে পাঠানো হয়। এ মামলায় শাহআলম বিশ্বাসের নাম এজাহারে না থাকলেও তাঁকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শাহআলম বিশ্বাস উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মধ্য চালিটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি চালিতাবুনিয়া গ্রামের কোব্বাত আলী বিশ্বাসের ছেলে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী থেকে নেতা-কর্মীরা উপজেলা শহর সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা মিছিল নিয়ে আসে। এ সময় তারা লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করে।

সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, দ্রুত বিচার আইনের একটি মামলায় শাহআলম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:১৩:০১   ১৮০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ