ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে গভীর রাতে ইউএনও’র অভিযান অবৈধ বালু-মাটি ভর্তি ট্রাক আটক

নবীগঞ্জে গভীর রাতে ইউএনও’র অভিযান অবৈধ বালু-মাটি ভর্তি ট্রাক আটক


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


 

নবীগঞ্জে গভীর রাতে ইউএনও’র অভিযান অবৈধ বালু-মাটি ভর্তি ট্রাক আটক

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রির অভিযোগে মধ্যরাতে অভিযান চালিয়ে বালু ও মাটি ভর্তি ৩টি ট্রাক আটক করেছেন উপজেলা প্রশাসন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লাখ টাকা অর্থদন্ড করা হয়।

মঙ্গলবার রাত ১২ টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অর্থদন্ড করেন।

জানা যায়- দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রি করে আসছে একটি চক্র। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে একদল আনসার সদস্য উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চরে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ বালু ও মাটি বোঝাই ৩টি ট্রাক আটক করা হয়।

পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু বিক্রির দায়ে মতিউর রহমানকে ৫০ হাজার টাকা ও অবৈধভাবে মাটি বিক্রির দায়ে হীরা সরকারকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া শহরের উপর দিয়ে অদ্যাবধি পর্যন্ত মাটি বুঝাই ট্রাক অবাধে চলাচল করছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন- জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৫৩:০৭   ২৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ