ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জের টিআর প্রকল্পের তালিকায় অনিয়মের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জের টিআর প্রকল্পের তালিকায় অনিয়মের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


ঈশ্বরগঞ্জের টিআর প্রকল্পের তালিকায় অনিয়মের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে। পৌর সভার প্রতিষ্ঠানকে ইউনিয়নে দেখিয়ে এবং বেনামী প্রতিষ্ঠানে অর্থ বরাদ্দের অভিযোগ উঠেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর থেকে গত ২০ ফেব্রুয়ারি ২০২৪-২০২৫ অর্থবছরে প্রকাশিত তালিকায় এ অনিয়মের বিষয়টি উঠে এসেছে। তালিকায় উপজেলার ১১ ইউনিয়নের মোট ১৩১টি প্রকল্পের নাম উল্লেখ করে প্রায় ২ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের তালিকায় ইউনিয়নের নাম দেখিয়ে পৌর এলাকায় একটি প্রতিষ্ঠান ও একটি বেনামী প্রতিষ্ঠান দেখিয়ে ৮লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে তালিকায় ঈশ্বরগঞ্জ ইউনিয়নে ৮ নম্বর প্রকল্পে উল্লেখ করা হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের জন্য ক্রিড়া সামগ্রী ক্রয় করার জন্য ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। যেকোনো সরকারি প্রকল্পে সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বরাদ্দ দেওয়ার নিয়ম থাকলেও এখানে তা করা হয়নি। এছাড়া ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অবস্থিত উপজেলা পরিষদের জামে মসজিদকে ঈশ্বরগঞ্জ ইউনিয়ন দেখিয়ে ৪লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

এবিষয়ে ময়মনসিংহ জেলার ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘সুনির্দিষ্ট ইউনিয়নের নাম দিয়ে পৌর এলাকার কোন উন্নয়নমূলক কাজ করার সুযোগ নেই। এমনটি হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইউনিয়নের নাম দিয়ে পৌর এলাকার উন্নয়নমূলক কোন খাতে ব্যয়ের সুযোগ নেই। আরো বিস্তারিত জানতে চাইলে কাল অফিসে আসেন।

সরকারি বিভিন্ন অনিয়মের বিষয়টি নজরে আনলে সুশাসনের জন্য নাগরিক (সুজনের) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, সরকারি প্রকল্পে নয়ছয় করে আর্থিক অনিয়মের পথ তৈরি করা হয়েছে। এ অনিয়মের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ। যাতে ভবিষ্যতে সরকারি কোন কর্মকর্তা এসব অনিয়মের সাথে না জড়ায়।

স্থানীয়রা জানান, ইউএনও যোগদানের পর থেকেই উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা এবং সেবাগ্রহীতাদের সাথেও অশোভন আচরণ করার অভিযোগ রয়েছে। এছাড়াও ইউএনওর স্বেচ্ছাচারী আচরণে ক্ষুব্ধ হয়ে গত ফেব্রুয়ারির ৫ তারিখ আইনশৃঙ্খলার মিটিং বয়কট করেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরগঞ্জ উপজেলার সমন্বয়করা।

অপরদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের স্বেচ্ছাচারিতা ও টিআর প্রকল্পে অনিয়মের ঘটনায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব উপজেলা প্রশাসন সহ সরকারি দপ্তরের সবধরনের সংবাদ ও কর্মসূচি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবে জরুরী সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৪৮   ১৫০ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


ময়মনসিংহ-২ আসনে ভোটে কারচুপির অভিযোগ, ব্যালট সংরক্ষণে আদালতের নির্দেশ
কলমাকান্দায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী
তারাকান্দায় শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ
কলমাকান্দায় মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সভা



আর্কাইভ