ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

আড়াইহাজারে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


 

 

আড়াইহাজারে ইয়াবাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা রয়েছে লাগামহীন চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জ: আড়াইহাজার এবার মাদকসহ গ্রেপ্তার হলেন স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন মিয়া (৩২)। বুধবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী
ইউনিয়নের ছোট ফাউসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে মাদক
কারবার ও তার লাগামহীন চাঁদাবাজিতে অতিষ্ঠ বিপুল সংখ্যক নারী পুরুষ শাহীনকে গ্রেপ্তারের দাবীতে থানা ঘেরাও কর্মসূচী পালন করে। তারপরও তার মাদক কারবার ও চাঁদাবাজি থেমে ছিলো না। তবে তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি আসবে বলে জানিয়েছেন থানার ওসি এনায়েত হোসেন।

কে এই শাহীন মিয়া তিনি শাহীন মিয়া ছোট ফাউসা গ্রামের আনছর আলীর ছেলে। এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সখ্যতা রেখে এলাকায় বেশ প্রভাব বিস্তার করে চলতো। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর রাতারাতি বোল্ট পাল্টে বিএনপি বনে যায়। শুরু হয় তার নতুন অধ্যায় । সে নিজেকে ব্রাহ্মন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের কার্যকরী সদস্য দাবী করতো। সে বিভিন্ন স্থানে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী প্রচার করে বিভিন্ন স্থানে ব্যনার টানায়। শাহীন তার এলাকায় নিষিদ্ধ ছাত্রসংগঠনের ছাত্রলীগের বেশ কিছু একটি ক্লাব গঠন করে। তার কর্মী নিয়ে একটি চক্র তৈরি করে। এ চক্রটি মাদক ব্যবসা সম্প্রসারণ, ওরশ, খেলা, বিচার- শালিসসহ বিভিন্ন অজুহাতে স্থানীয়দের কাছ থেকে অবাধে চাঁদা আদায় করতে থাকে।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, শাহীন ও তার লোকজন তার কাছ থেকে এক লাখ টাকা দাবী করে। চাঁদা না দিয়ে তাকে মাদক ঢুকিয়ে
মামলায় কারাগারে পাঠানোর হুমকী দেয়। ওই এলাকার টেক্সটাইল মিলের শ্রমিক আমান উল্লাহ জানান, তার কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবী করে। নতুবা তাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে মামলা ঢুকিয়ে দেয়া হবে। শাহীনের মাদক কারবার ও লাগামহীন চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী গত ১৩ ফেব্রুয়ারি শাহীনের গ্রেপ্তার ও শাস্তির দাবী করে থানা ঘেরাও করে। এসময় বিপুল সংখ্যক নারী পুরুষ থানায় সমবেত হয়েছিলো।

স্বেচ্ছাসেবক আহ্বায়ক জহিরুল ইসলাম জহির গণমাধ্যমকে জানান, শাহীন স্বেচ্ছাসেবক দলের কেউ না। নিজেকে রক্ষা করতে গিয়ে সে দলের
নাম ভাঙ্গিয়েছে। গত বছরের ৫ আগস্টের আগে ব্রাহ্মন্দী ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার আর্শিবাদে এলাকায় সে বিভিন্ন অপকর্ম করে বেড়াতো।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, শাহীনের বিষয়ে এলাকাবাসী চাঁদাবাজি, মাদক সরবরাহসহ নানা অপকর্মের বিষয়ে পুলিশকে অবগত করে আসছে। পুলিশ তার বিষয়ে তদন্ত করে সত্যতা পায়। তাকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টীম বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় কাজ করে। বুধবার গোপন সংবাদের খবর আসে সে ইয়াবা বিক্রি করার জন্য বাসা থেকে বের হচ্ছে। বুধবার বিকেলে পুলিশ তার বাড়ি ঘেরাও করে ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:১৭:৩১   ১৫১ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ