ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার


মুকুল কুমার বসু ,বোয়ালমারী( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫


বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

ফরিদপুর: বোয়ালমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান। এর আগে বুধবার দিবাগত ৯টা থেকে ২টা পর্যন্ত বোয়ালমারী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পৌরসদরের ওয়াবদা মোড়ে কাজী হারুন শপিং কমপ্লেক্সে যৌথবাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কাজী হারুন শপিং কমপ্লেক্সের ভবনের ৩য় ও ৬ষ্ট তলায় তল্লাশি চালিয়ে, অস্ত্র, মাদক ও সামরিক সরঞ্জাম উদ্ধার করে। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ভবনের দুইজন কর্মচারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। অভিযান সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী পৌর শহরের প্রাণকেন্দ্র ওয়াবদা মোড় সংলগ্ন কাজী হারুন শপিং কমপ্লেক্সে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও স্থানীয় থানা পুলিশ। অভিযানে ভবনটির তৃতীয় তলার পুলক্লাবের একটি গোপন লকার থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি ওয়াকি টকি সেট ও একটি ট্যাক্টিকাল দূরবীনসহ নানা ধরনের সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে একই ভবনের ৬ তলায় ভবন মালিকের ছেলে কাজী আব্দুল্লাহ আল রশিদের একটি কক্ষ থেকে একটি এয়ারগানসহ কিছু পরিমান গাঁজা উদ্ধার করা হয়।

তবে অভিযানকালে কাজী আব্দুল্লাহকে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে তিনি মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তিনি পলাতক থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তার দুই কর্মচারী আকিদুল ইসলাম এবং ভবনের তিনতলায় অবস্থিত রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিককে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

জানাগেছে, কাজী হারুন শপিং কমপ্লেক্স ভবনটি ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের ভাই ও আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী হারুন অর রশিদের মালিকানাধীন। তবে ভবনটি পরিচালনা করেন কাজী হারুন অর রশিদের বড় ছেলে কাজী আব্দুল্লাহ আল রশিদ।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে কাজী হারুন শপিং কমপ্লেক্স থেকে অস্ত্র, মাদকসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে । এ সময় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০২:০৫   ১৫৩ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ