ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সড়কের পাশে প্লেটে সাজানো অসহায়দের জন্য বিনামূল্যের ইফতার

সড়কের পাশে প্লেটে সাজানো অসহায়দের জন্য বিনামূল্যের ইফতার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫


 সড়কের পাশে প্লেটে সাজানো অসহায়দের জন্য বিনামূল্যের ইফতার
পটুয়াখালী: সড়কের পাশে ফুটপাতে বিছানো ত্রিপল। সেখানে সাজানো শত শত প্লেট। যার মধ্যে দেওয়া বুট, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, বেগুনি। সঙ্গে পানি, শরবত ও জুস। আশপাশ থেকে পথচারী এবং রিকশাওয়ালা কিংবা দিনমজুররা আসছেন। এখানে বসেই ইফতারি করছেন। তবে এসবের জন্য এক টাকাও দিতে হচ্ছে না।
এভাবেই বিনামূল্যে পুরো রমজান জুড়েই এই ইফতারির আয়োজন করেছে ‘পটুয়াখালীবাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘ইফতার খানা’। পটুয়াখালী শহরের ঝাউতলা ফোরলেন সড়কের পাশের ফুটপাতে প্রতিদিন বিকেলে বসে এমন ইফতারির আয়োজন।
আসরের নামাজের পর থেকেই পথচারী ও অসহায় মানুষ জড়ো হন এখানে। ইফতারি করার পর এখানেই নামাজের ব্যবস্থা করা হয়। আর নামাজ পড়ানোর জন্য রয়েছে একজন ইমাম।
স্বেচ্ছাসেবকরা জানান, বিগত বছরগুলোতে এই ‘ইফতার খানা’র কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। তবে এবার নির্বিঘ্নেই কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে। এ ক্ষেত্রে প্রশাসন সহযোগিতা করছে।
‘পটুয়াখালী বাসী’র সভাপতি মাহমুদুল হাসান রায়হান বলেন, গত বছরেও আমরা ‘ইফতার খানা’র কার্যক্রম পরিচালনা করেছি। ওই বছরে আমাদের কাছে কিছু টাকা ছিল যা খরচ করতে পারিনি। এবার সেই টাকা দিয়ে প্রথম রমজান থেকে ‘ইফতার খানা’র কার্যক্রম শুরু করেছি। প্রতিদিন আমাদের ১০-১৫ হাজার টাকা খরচ হয়। এরই মধ্যে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। একেক দিন একেকজন ইফতারের খরচ বহন করছেন। আশা করছি সবার সহযোগিতায় পুরো রমজান জুড়েই এই কার্যক্রম চালু রাখা সম্ভব হবে।
পটুয়াখালী পৌরসভার প্রশাসক (উপ-সচিব) জুয়েল রানা বলেন, এরইমধ্যে পৌরসভার পক্ষ থেকে এখানে মুসুল্লিরা যাতে ওজু করতে পারেন সেজন্য পানির সংযোগ করে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিনের ময়লা পরিষ্কারসহ যে কোনো প্রয়োজনে পৌরসভার স্টাফরা সহযোগিতা করছেন। এটি একটি মানবিক উদ্যোগ। এ ধরনের কার্যক্রমকে আমরা স্বাগত জানাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৯:৩৮   ২৪৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ