ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে বিআরডিবি’র দুই দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

কালীগঞ্জে বিআরডিবি’র দুই দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫


 

 

কালীগঞ্জে বিআরডিবি’র দুই দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

গাজীপুর: কালীগঞ্জে বিআরডিবি’র সুফলভোগী সদস্যদের দুই দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে কালীগঞ্জ উপজেলা বিআরডিবি’র কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নারী-পুরুষ মিলে ৪০ জন সুফলভোগী সদস্য অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও ঢাকা বিআরডিবি’র
প্রশিক্ষণ পরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিআরডিবি’র প্রশিক্ষণ উপপরিচালক মো.আতিকুর রহমান ও গাজীপুর বিআরডিবি’র উপপরিচালক মো. আব্দুল হান্নান। প্রশিক্ষণ সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইসরাত জাহান।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হিসাবরক্ষক লিটন আহমেদের সঞ্চালনায় প্রথমদিন প্রশিক্ষক হিসেবে আলোকপাত করেন উপজেলা প্রাণিসম্পদ
কর্মকর্তা ডা.মো.মাহমুদুল হাসান। বাড়িতে গরু-ছাগল ও হাঁস-মুরগী পালন করে কিভাবে আত্মনির্ভরশীল হওয়া যায়। স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে কিভাবে গবাদি পশুপাখি পালন করা যায় সেই বিষয়ে বিশদ আলোকপাত করেন প্রশিক্ষক। বাড়িতে গবাদি পশু পালন করে পবিবারের চাহিদা মিটিয়ে আর্থিকভাবে লাভবান হতে কী করতে হবে প্রশিক্ষনের মাধ্যমে সেই বিষয়ে প্রশিক্ষার্থীদের অবহিত করা হয়।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৫০:৪১   ১৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ