ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » হাট-বাজার ইজারার ১৮২ দরপত্র বিক্রি,শেষ দিনে জমা পরেনি একটিও

হাট-বাজার ইজারার ১৮২ দরপত্র বিক্রি,শেষ দিনে জমা পরেনি একটিও


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫


 হাট-বাজার ইজারার ১৮২ দরপত্র বিক্রি,শেষ দিনে জমা পরেনি একটিও
বরিশাল: আগৈলঝাড়া উপজেলায় ১৮টি হাট-বাজার ইজারার ১৮২টি দরপত্র (সিডিউল) এক লক্ষ এক হাজার পাঁচশত টাকায় বিক্রি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে দরপত্র জমা দেয়ার শেষ দিন গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ২টা পর্যন্ত থাকলেও রহস্যজনক কারণে কোন দরপত্র জমা পরেনি।
জানাগেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ৪৬.০৪১.০৩০.০২.০০.০০২.২০১১.৮৭০ নম্বর স্মারকে (২১ সেপ্টেম্বর, ২০১১) জারিকৃত সরকারি হাট-বাজারসমূহের ইজারা পদ্ধতি ও ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা অনুসারে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ভৌগলিক সীমানার মধ্যে বাংলা ১৪৩২ সালের এক বছরের জন্য ১৮টি হাট-বাজারের অনুকূলে বাশাইল হাট ৯টি, দক্ষিণ বাহাদুপুর হাট ১২টি, উত্তর বাহাদুরপুর হাট ১৪টি, চেংগুটিয়া বাজার ২টি, পয়সার হাট ৪১টি, আস্কর হাট ১২টি, বাগধা বাজার ১৬টি, পয়সার হাট পূর্বপাড় ১টি, আগৈলঝাড়া হাট ২১টি, ছয়গ্রাম বাজার ৪টি, রত্নপুর মিশ্রিপাড়া হাট ৭টি, মোল্লাপাড়া সাহেবের হাট ২২টি, গৈলা বাজার ২১টি, মোট ১৮২টি দরপত্র বিক্রি হয়।

এরমধ্যে গৈলা বাজারের দরপত্র একহাজার টাকা এবং অন্যান্য প্রতিটি হাটের দরপত্র পাঁচশত টাকা করে মোট এক লক্ষ এক হাজার পাঁচশত টাকা বিক্রি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসে দরপত্র জমা দেয়ার শেষ দিন ৬ মার্চ বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত নির্ধারিত থাকলেও ওই সময়ের মধ্যে কোন দরপত্র জমা পরেনি। যে কারণে ২য় বারের জন্য পুনরায় দরপত্র বিক্রি হবে ১৯ মার্চ পর্যন্ত এবং জমা দেওয়ার শেষ তারিখ ২০ মার্চ ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, আগৈলঝাড়ায় হাট-বাজার ইজারার দরপত্র ১ম বারে শেষদিন পর্যন্ত কোন দরপত্র জমা পরেনি। তাই ২য় বারের জন্য দরপত্র বিক্রি হবে ১৯ মার্চ পর্যন্ত এবং জমা দেওয়ার শেষ তারিখ হবে ২০ মার্চ ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৪৮   ২৮২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ