ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে আর্থিক অনুদান ও কৃষি উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক

বাউফলে আর্থিক অনুদান ও কৃষি উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫


 বাউফলে আর্থিক অনুদান ও কৃষি উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক

পটুয়াখালী: বাউফলে অসহায়,দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ আর্থিক অনুদান ও কৃষি উপকরণ বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিলন, বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুর রউফ, বাউফল প্রেসক্লাবের সভাপতি মোঃ জলিলুর রহমান প্রমুখ।

এ সময় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৩০ জন করে মোট ৪২০ জন কৃষকদের মাঝে পর্যায়ক্রমে কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষি উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের সার ৩০ কেজি, ১২ প্রকারের সবজির বীজ,একটি নেট জাল ও একটি ঝাজড়ি। এছাড়া উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে চিকিৎসা সেবা নেওয়ার জন্য প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রত্যেককে চার হাজার টাকা করে মোট ১৪ জন অসহায় ও দুঃস্থদের মাঝে ৬৪ হাজার টাকা আর্থিক অনুদান হিসেবে প্রদান করা হয়।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৩৫:২৮   ১৬২ বার পঠিত  | ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ