ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে ডেভিল হান্ট অভিযানে দুই ইউপি সদস্যসহ গ্রেফতার ২

নবীগঞ্জে ডেভিল হান্ট অভিযানে দুই ইউপি সদস্যসহ গ্রেফতার ২


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫


 নবীগঞ্জে ডেভিল হান্ট অভিযানে দুই ইউপি সদস্যসহ গ্রেফতার ২

হবিগঞ্জ: নবীগঞ্জে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে পুলিশ  বৃহস্পতিবার রাতে ও বিকালে কৃষকলীগের ও যুবলীগের ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি দুই ইউপি সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন কুর্শি ইউপি কৃষকলীগ সভাপতি দিলবাহার আহমেদ দিলকাছ (মেম্বার) আউশকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মেম্বার কে পুলিশ আটক করে ঢাকা সিলেট মহাসড়কের গাড়ি পুড়ানো বিস্ফোরক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকালে গোপন সুত্রের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন এর দিকনির্দেশনায় এসআই সুমন আহমদের নেতৃত্বে একদল পুলিশ ডেভিল হান্টের অভিযান পরিচালনা করে উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের সামন থেকে ইউপি মেম্বার এবং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক এমপি আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজীর ঘনিষ্ট লোক দিলবার আহমেদ দিলকাছ (৬২ )কে গ্রেফতার করা হয়েছে। ধৃত দিলকাছ মিয়া কুর্শি গ্রামের মৃত তরিক আহমদের ছেলে।
তাকে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ী পুড়ানো মামলার তদন্তে প্রাপ্ত আসামী বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন। এ ব্যাপারে ওসি কামাল হোসেন বলেন, ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। প্রকৃত ডেভিলদের গ্রেফতারে পুলিশ তৎপরতা জোরদার করেছে।
এদিকে নবীগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে গতকাল ভোররাতে আউশকান্দ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ইকবাল হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে। সে উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিহাদীপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র। সে ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই সুমন মিয়া, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআইনরুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার রাতে ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতারনকরেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন পিপিএম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,গত ১৯ ফেব্রুয়ারী নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:০৯   ১৭১ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ