ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ ৬ ভাটা বন্ধ, দুইটিকে অর্থদণ্ড

ভেড়ামারায় অবৈধ ৬ ভাটা বন্ধ, দুইটিকে অর্থদণ্ড


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫


 

ভেড়ামারায় অবৈধ ৬ টি ভাটা বন্ধ, ২ টিকে অর্থদণ্ড

কুষ্টিয়া:ভেড়ামারায় ভাম্যমান অভিযান চালিয়ে অবৈধ ৬টি ভাটা বন্ধ করে দিলেন ও ২ টি ভাটাকে ১ লক্ষ হাজার টাকা জরিমানা করলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ এর রীট পিটিশন নং-১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে গত ২৯/০১/২০২৫ তারিখে প্রদত্ত আদেশ ও ২৪/০২/২০২৫ তারিখের নির্দেশনা অনুযায়ী এই ভাটার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এই আদেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১১ টার সময উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় এর মধ্যে ৬ টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়। এবং ইটভাটার মূল ফটোকে বন্ধের ব্যানার টাঙিয়ে সিলগালা মেরে আসেন। ভাটাগুলো হলোঃ এমএমবি ব্রিকস ব্যাকাপুল, একতারা ব্রিকস বারোমাইল, জিন্না ব্রিকস বারোমাইল, এমএইচ ব্রিকস বারোমাইল, আরএম ব্রিকস বারমাইল, এমআর ব্রিকস ১০ মাইল, বাকি দুইটি ভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় ভাটাগুলো হলোঃ আরএমবি ব্রিকস কে ৫০ হাজার টাকা ও এমআরআই ব্রিকস কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, ভেড়ামারা উপজেলা ৪৪টি ইটভাটা রয়েছে। এদের মধ্যে ৩০ টি ইটভাটা মহামান্য হাইকোর্টের রিটপিটিশন কার্যক্রম চলমান রয়েছে। তিনটি ভাটার লাইসেন্স আছে। ১১ টি ইট ভাটার কোন কাগজপত্র নেই তার মধ্যে ৬টি ইটভাটাকে আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীতে অবৈধ কোন ইটভাটা চলতে পারবে না অভিযান চলমান থাকবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:২৮:৩৪   ২৪৮ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ