ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

কাউখালীতে দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ ২০২৫


কাউখালীতে দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযানপিরোজপুর: কাউখালীতে পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণ রাখতে হাটের দিনে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। শুক্রবার ৭ মার্চ সকাল সাড়ে দশটায় উপজেলা সদরের দক্ষিণ বাজারে হাটের দিনে কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। অভিযানের সময় ওজন মাপার বাট খাড়ায় ওজন কম থাকায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কোন ব্যবসায়ী যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করে তার জন্য সতর্ক করে দেওয়া হয়। যদি কোন ব্যবসায়ী অধিক মুনাফার আশায় সিন্ডিকেটের মাধ্যমে দ্রাব্যমূল্যর দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে ওই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান রমজানের পবিত্রতা রক্ষার বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য করবেন। কোন ব্যবসায়ীদের কাছে যদি কোন ব্যক্তি চাঁদা কিংবা হুমকি দেয় তাহলে পুলিশসহ প্রশাসনকে খবর দেবেন আমরা তাদের আইনের আওতায় আনব।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:৫৯   ১৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ