ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্ম উৎসব পালন

ফুলবাড়ীতে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্ম উৎসব পালন


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ ২০২৫


ফুলবাড়ীতে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্ম উৎসব পালন

দিনাজপুর: ফুলবাড়ীর সুজাপুর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে আজ শুক্রবার (৭ মার্চ) দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীনার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম বর্ধিত জন্ম উৎসব পালন করা হয়েছে।

দুপুরে সুজাপুর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে আয়োজিত শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম বর্ধিত জন্ম উৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ মহারাজ।

এতে সহকারী অধ্যাপক ধীরেন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ, স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সঞ্জয় কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সুজাপুর রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক চিত্তরঞ্জন দাস, উপদেষ্টা ডা. নিরঞ্জন রায় প্রমুখ।

শুরুতে ধর্মীয় পূজা-অর্চনাসহ হোমযজ্ঞ পরিচালনা করেন পুরোহিত সঞ্জীব চক্রবর্তী। সভা শেষে ধর্মীয় সংগীত অনুষ্ঠানসহ প্রসাদ বিতরণ করা হয়। এতে দুই শতাধিক সনাতন ধর্মালম্বীব বিভিন্ন বয়সি নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৭:২৮   ১৭২ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ