ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন বিএনপির সভাপতিকে বহিষ্কার

হাতিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন বিএনপির সভাপতিকে বহিষ্কার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ ২০২৫


 হাতিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন বিএনপির সভাপতিকে বহিষ্কার

নোয়াখালী: হাতিয়ার তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তানভীর হায়দারকে ঘাট দখলের চেষ্টা ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিকালে জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদের সাক্ষরিত চিঠি গণমাধ্যমে পাঠানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের সাক্ষরিত চিঠির মাধ্যমে শুক্রবার বিকালে জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সহ দলের সকল কর্মকান্ড ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তানভীর হায়দারের বিরুদ্ধে তমরদ্দি লঞ্চ ঘাট দখলের চেষ্টা, ঘাট বানিজ্য, সাংবাদিক প্রশাসনের নাম ব্যবহার করে বিভিন্ন ব্রিকফিলড থেকে টাকা উত্তোলন করে প্রায় চল্লিশ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে কয়েকটি জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এলাকাবাসীর এসব অভিযোগের ভিত্তিতেই তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।তাছাড়া তারেক রহমানের নির্দেশ যারা সাধারণ মানুষের আস্থা এবং দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৪৬   ৫৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ