ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শতবর্ষী প্রাচীণ কেন্দ্রীয় বড় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা

শতবর্ষী প্রাচীণ কেন্দ্রীয় বড় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ ২০২৫


শতবর্ষী প্রাচীণ কেন্দ্রীয় বড় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা

পটুয়াখালী: কলাপাড়ায় শতবছরেরও বেশি প্রাচীণ কেন্দ্রীয় বড় জামে মসজিদের নবনির্বাচিত পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি হিসাবে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম রয়েছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন সিকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, কোষাধ্যক্ষ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শফিকুল হক পনির। এছাড়া মসজিদের ইমাম ও খতিব মুফতি মোঃ সাঈদুর রহমান, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আযাদ, মুসল্লী আলহাজ শাহজাহান গাজী, আলহাজ জহিরুল হক গাজী, আবদুল মালেক খান সদস্য হয়েছেন।

এ সময় সভাপতি ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, এই মসজিদের জমি বিগত দিনে যারা অন্যায়ভাবে হস্তান্তরিত করে কিংবা কিনে মালিক হয়েছেন তা উদ্ধার প্রক্রিয়া শুরু করা হয়েছে। সকল সম্পত্তি মসজিদের নিয়ন্ত্রণে নেওয়া হবে। এছাড়া যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে দুদকে মামলা চলমান রয়েছে। শুক্রবার জুমার নামাজের আগে নবগঠিত কমিটি ঘোষণা করে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম এসব বলেছেন।

এ কমিটির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন সিকদার বলেন, শতভাগ সততার সঙ্গে তিনি এই দায়িত্ব পালন করবেন। যদি না পারেন তাইলে পদত্যাগ করে চলে যাওয়ার কথা বলেন। এ সময় সাধারণ মুসল্লীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪১:১৯   ২৩৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ