ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

ঈশ্বরগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ ২০২৫


ঈশ্বরগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজলার সোহাগী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যােগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (০৭ মার্চ) সোহাগী হাই স্কুল এন্ড কলেজ মাঠে ইফতার পূর্ব আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

ইফতার পূর্ব আলোচনা সভায় সোহগী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল কবীর হিরু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিরুল্লাহ খান মুজাহিদী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একে এম হারুন অর রশিদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, হোসেন মোহাম্মদ মন্ডল, অ্যাডভোকেট শাহজাহান সাজু, নিজাম উদ্দিন, বাদল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, হায়দার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদারসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজ করলে সে যেই হোক না কেন তাকে কোনভাবেই বিএনপিতে ঠাঁই দেওয়া হবে না। আগামী দিনে দলের দুঃসময়ে যারা কাজ করেছে তাদেরকেই ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হবে।

উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন ও পৌরসভায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৩৫:৩৫   ১৮১ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ