ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

কাঁঠালিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ


ফারুক হোসেন খান,কাঁঠালিয়া (ঝালকাঠি)
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


 

কাঁঠালিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় কৃষক হতদরিদ্রসহ বিভিন্ন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো অভিযোগ পাওয়া গেছে হোসেন আলী খান (৫৭) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। শুধু মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে ক্ষান্ত হননি। বিভিন্ন অজুহাতে প্রতি নিয়ত মানুষকে হয়রানী করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী আমিরুল ইসলাম খান গত শুক্রবার হোসেন আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামের হোসেন আলী খানের সাথে জমি নিয়ে বিরোধ চলছে একই বংশের আমিরুল ইসলামের। সম্প্রতি আমিরুল ইসলাম কয়েকটি গাছ বিক্রি করেন স্থানীয় কাঠ ব্যবসায়ী রঞ্জু মিয়ার কাছে। ব্যবসায়ী রঞ্জু মিয়া লেবার নিয়ে গাছ কাটতে আসলে এতে বাধা দেয় হোসেন আলী। এনিয়ে তাদের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায় জমির মালিক আমিরুল ও কাঠ ব্যবসায়ী রঞ্জু মিয়াকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও জীবনাশের হুমকি দেয় হোসেন আলী। সংঘর্স এড়াতে পরে গাছ কাটা বন্ধ করা হয়।

আমিরুল ইসলাম আরো জানান, গত ২৫/ ৩০ বছর পুর্বে একই এলাকার রেকডিয় মালিক নুরুল ইসলামের নিকট থেকে দুই দলিলে সারে ২৫ শতাংশ এবং রেকডিয় মালিক হাবিবুর রহমান খানের নিকট থেকে সারে ৬ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিতে বিভিন্ন প্রজাতীর গাছপালা রোপন করেন তিনি। সম্প্রতি ওই গাছ বিক্রি করতে গেলে এতে বাঁধা দেয় হোসেন আলী।

এছাড়া স্থানীয় কৃষক শাহ জালাল হাওলাদারকে একটি মিথ্যা মামলা দিয়ে পথে বসিয়েছে হোসেন আলী। শুধু শাহ জালাল নয়, হতদরিদ্র জসিম
মোল্লার জমি দখল করে নেয়। উল্টো ধান কাটা মামলা দিয়ে ওই পরিবারের ৫জনকে জেল খাটিয়েছেন।

জসিম মোল্লা জানান, হোসেন আলী ৬ কাঠা জমি কিনে সেখানে, ৭ কাঠা ভোগ দখল করেন। অতিরিক্ত জমি ফেরত চাইলে,উল্টো ধানকাটা
মিথ্যা মামলা দিয়ে আমার পরিবারের ৫জনকে জেল খাটান। সমাজে একজন খারাপ হোসেন আলী, তার বিচার চান ভুক্তভোগী জসিম মোল্লা।

অভিযোগ অস্বীকার করে হোসেন আলী খান বলেন, রোপিত গাছ আমার না। তবে ওই জমির মধ্যে আমারও অংশ আছে। থানার ওসি মংচেনলা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:০৬:৪৬   ১৬৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ