ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় ইটভাটা বন্ধের নির্দেশনায় বিপাকে মালিক ও শ্রমিকরা

পাইকগাছায় ইটভাটা বন্ধের নির্দেশনায় বিপাকে মালিক ও শ্রমিকরা


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


 

পাইকগাছায় ইটভাটা বন্ধের নির্দেশনায় বিপাকে মালিক ও শ্রমিকরা

খুলনা: আদালতের নির্দেশ বাস্তবায়নে খুলনা জেলার পাইকগাছা উপজেলা প্রশাসন সাত দিনের মধ্যে উপজেলার সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তে ভাটা মালিক ও হাজারো শ্রমিক চরম সংকটে পড়েছেন।

ভাটা মালিকরা জানান, তাদের ইটভাটার লাইসেন্স বা ছাড়পত্র নেই। তাই তারা মহামান্য হাইকোর্টে লাইসেন্স ও ছাড়পত্রের জন্য রিট পিটিশন করেছেন এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখন ভাটা বন্ধ হলে কোটি কোটি টাকার লোকসান হবে।ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে মতবিনিময় সভা করেছেন ভাটা মালিকরা।

আল্লারদান (এডিবি) ব্রিকসের মালিক মো. আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসএকে (মা) ব্রিকসের মালিক রুহুল আমিন খান, ত্রি-স্টার ব্রিকসের আশরাফুল আলম, মেসার্স এএসএম ব্রিকসের জি.এম. অহেদুজ্জামান, সরদার (এমএসবি) ব্রিকসের কামাল সরদার, ফাইভস্টার ব্রিকসের মো. মিরাজুল ইসলাম, বিএকে ব্রিকসের এম. মহিউদ্দিন খান, সরদার মা ব্রিকসের নাজমুল হুদা মিথুন এবং বিসমিল্লাহ (বিবিএম) ব্রিকসের মালিক খলিলুর রহমান। সভায় ভাটা মালিকরা মানবিক দিক বিবেচনা করে ইটভাটা চালু রাখার অনুরোধ জানান।

শনিবার সরেজমিনে ভাটা মালিকরা বলেন, ২০১২-১৩ সালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ডিসির অনুমতি, সরকারি রাজস্ব, ভ্যাট, আয়কর, ফায়ার সার্ভিস ও শ্রম অধিকার সংক্রান্ত সনদ নিয়ে তারা ভাটা পরিচালনা করে আসছেন।

ভাটা মালিক মিরাজুল ইসলাম বলেন, ভাটা বন্ধ হলে আমরা নিঃস্ব হয়ে যাব। বর্তমানে উপজেলায় ১৩টি ভাটায় প্রায় ৫০ হাজার নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন। এগুলো বন্ধ হলে সবাই বেকার হয়ে পড়বে, মালিকরা দেউলিয়া হয়ে যাবে।

ভাটা শ্রমিক ইউনুচ আলী বলেন, ঈদের আগে ভাটা বন্ধ হলে আমাদের হাজার হাজার পরিবার রাস্তায় বসবে। অন্তত এই মৌসুমটা ভাটা চালু থাকলে আমরা উপকৃত হব।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, আদালতের নির্দেশনার বাইরে কিছু করার সুযোগ নেই। পরিবেশ রক্ষায় আইন প্রয়োগ করতেই হবে।

তিনি আরো জানান, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নম্বর ১৩৭০৫/২০২২-এর প্রেক্ষিতে উপজেলার সব অবৈধ ইটভাটা ও ভাটায় কাঠের ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:১১:৩৭   ২৩৪ বার পঠিত  |               







খুলনা থেকে আরও...


সুন্দরবনের জলদস্যু খানজাহান গ্রেপ্তার, অস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার
উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ
ভেড়ামারায় বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার
ভেড়ামারায় পুরাতন ফেরিঘাটে অবৈধ মাটি খননের দায়ে যুবকের কারাদণ্ড ‎
ভেড়ামারায় বিপুল পরিমাণ চোরাই মালামালসহ গ্রেফতার ৬



আর্কাইভ