ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

 

পিরোজপুর: কাউখালীতে শনিবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখা ও বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শনিবার বেলা সাড়ে এগারোটায় মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী মহিলা কলেজে প্রভাষক ও নারী নেত্রী কুমকুম ভট্টাচার্য, পারসাতুরিয়া সালেকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক নারী নেত্রী শিউলি কর্মকার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী পারভীন আক্তার, সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবিব, সাবেক সভাপতি জাহানুর বেগম, নারী নেত্রী মাহফুজা মিলি, ফরিদা ইয়াসমিন, চায়না মজুমদার প্রমুখ।

 

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক। অনুষ্ঠানে বক্তারা বলেন নারীরা যাতে কোন প্রকার বৈষম্য শিকার না হয় সেদিকে সবার সতর্ক থাকতে হবে। এদিকে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগে আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বর্ণনা শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ইউপি সদস্য আকলিমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার সুপ্রিয় দত্ত, উপজেলা সমন্বয়কারী উত্তম কুমার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু প্রমুখ।

 

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:১৫:১০   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ