ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সালিশ বেঠকে বাবা-মায়ের ওপর হামলা,আতংকিত শিশুর মৃত্যু

সালিশ বেঠকে বাবা-মায়ের ওপর হামলা,আতংকিত শিশুর মৃত্যু


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


সালিশ বেঠকে বাবা-মায়ের ওপর হামলা,আতংকিত শিশুর মৃত্যু


বরিশাল:
আগৈলঝাড়ায় চুরির সময় চোরদের দেখে ফেলায় হত্যার ভয় দেখানোর কারনে আতংকিত হয়ে শিশুর মৃত্যুর আলোচিত ঘটনায় সালিশ মিমাংশার সময় হামলা সংঘর্ষে নিহত ওই শিশুর বাবা-মা সহ আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১২ আহত। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, গত ৩ রা মার্চ সন্ধ্যায় মাছ চুরির ঘটনা নিয়ে শুক্রবার বিকেলে উপজেলার বাকাল গ্রামের তপনদে’র বাড়িতে সাবেক ইউপি সদস্য রেজাউল করিম সরদারের সভাপতিত্বে শালিস-বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস-বৈঠকের শেষ সময়ে হঠাৎ করে বাকাল গ্রামের মৃত.ছত্তার হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম আজাদ একটি চেয়ার ছুড়েমারে মৃত্যু শিশু মুন্নার পিতা নজরুল হাওলাদারের উপরে। এরপরেই দু-গ্রুপে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের নজরুল হাওলাদার(৩৮), তার স্ত্রী মারুফা বেগম (২৯), এসএসসি পরীক্ষার্থী রিদম মাহমুদ(১৬), কামাল মোল্লা(৩৫), সিরাজুল ইসলাম(৭৫), শিল্পী বেগম(২৮), রাজু খান(৩০)সহ ১২জন আহত
হয়েছে।

গুরুতর আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংবাদ পেয়ে শুক্রবার সন্ধ্যায় এসআই সৌমেন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এঘটনায় নজরুল হাওলাদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় গতকাল শনিবার দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে হামলা চালানোর কথা অস্বীকার করে অভিযুক্ত রফিকুল ইসলাম আজাদ বলেন, সে কারো উপর হামলা করেনি বরং প্রতিপক্ষরা আমার
অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর হামলা চালিয়েছে আমার স্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এছারাও আমার মটসাইকেল ভাংচুর করা হয়েছে। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি(তদন্ত) সুশংকর মল্লিক লিখিত অভিযোগ পাওয়ার সত্যাতা স্বীকার করে বলেন, ওসি আসলে
তার সাথে কথা বলে মামলা এজাহার করা হবে।

উল্লেখ্য, উপজেলার বাকাল গ্রামের দিনমজুর নজরুল হাওলাদার ও মারুফা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে সবার ছোট সন্তান মুন্না। ৩ রা মার্চ সোমবার সন্ধ্যায় সাড়ে তিন বছরের শিশু মুন্নাকে ঘরে রেখে পুকুরের ঘাটে কাজ করতে যান তার মা মারুফা বেগম। ঘরে কেউ না থাকায় বিক্রির উদ্যোশ্যে ঘরে রাখা মাছ চুরি করতে যায় একই গ্রামের কালু খাঁনের ছেলে মাদকসেবী শাহিন খাঁন ও কমল রায়ের ছেলে মাদকসেবী কল্যাণ রায়। চুরি করার সময় চোরদের দেখে ফেলায় হত্যার ভয় দেখানো হয় ওই শিশুকে। এতেই শিশু মুন্না অসুস্থ্য হয়ে মারা যায় বলে পরিবারের দাবী।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:০২:১০   ১৮৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ