ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » পার্টনারের বিরুদ্ধে যৌথ ব্যবসার টাকা আত্মসাৎ অভিযোগ

পার্টনারের বিরুদ্ধে যৌথ ব্যবসার টাকা আত্মসাৎ অভিযোগ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


 

 

পার্টনারের বিরুদ্ধে যৌথ ব্যবসার টাকা আত্মসাৎ অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার কাইতলা গ্রামের সোহেল মিয়া ও ঢাকা গাজীপুরের কোনাবাড়ি এলাকার রাজাবাড়ি গ্রামের সেন্টু মিয়া এই দুজনের রাজাবাড়ি বাজারে ড্রাম ট্রাক পরিবহনের একটি যৌথ একটি ব্যাবস্যা রয়েছে। দুই শিয়ারে ষাট লক্ষ টাকার এই ব্যবসার হিসাব পত্র না বুঝিয়ে পার্টনার সেন্টু মিয়া ও মধ্যস্থতাকারী আশরাফ কাজী টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগে এনে সংবাদ সম্মেলন করেন সোহেল মিয়া।

মডেল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সোহেল অভিযোগ করেন, ২০২২ সালে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার কোনাবাড়ির এলাকার রাজাবাড়ি বাজারে সেন্টু মিয়ার সাথে যৌথভাবে ড্রাম ট্রাকের পরিবহন ব্যবসা শুরু করেন।

গত জানুয়ারি মাস থেকে সেন্টু মিয়া ব্যবস্যা একক দখলে নিয়ে হিসাব পত্র না বুঝিয়ে তাকে বের করে দেয়। পরবর্তীতে ওই বাজার এক ব্যবসায়ি নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামের ওবায়দুল কাজির মধ্যস্থতায় ব্যবসা থেকে সোহেল মিয়াকে অব্যাহতি দেওয়ার লক্ষ্যে সাড়ে সাত লক্ষ টাকা সেন্টু মিয়া দিয়ে দিবে বলে সামাজিক ফয়সালা হয়। তাৎক্ষণিক সেন্টু মিয়া রায় তামিল করে এক লক্ষ টাকা ওবায়দুল কাজীর হাতে দেয়।

সোহেল বলেন,দুই মাসের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করার কথা থাকলেও তামিলের এক লক্ষ টাকাসহ সাড়ে সাত লাখ টাকা এখনো তাকে দিচ্ছে না। টাকা চাইলে সেন্টু ও ওবায়দুল কাজী তাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। প্রানের ভয়ে সোহেল মিয়া তার আরেকটি আলাদা ব্যবসা প্রতিষ্ঠান নাম মায়ের দোয়া টায়ার হাউজের দোকানেও এখন বসতে পারছেন না। দোকান বন্ধ করে জীবনের নিরাপত্তায় গ্রামের বাড়ি কাইতলায় এসে আশ্রয় নিয়েছেন । তিনি আইনের আশ্রয় নিবেন জানিয়ে সুষ্ঠু বিচারের দাবী জানান।

এ ব্যাপারে মধ্যস্থতাকারী আশরাফ কাজী ও সেন্টু মিয়ার মোবাইল নাম্বারে বার বার রিং করেও তাদের না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি , খুঁদে বার্তা পাঠালেও কোন জবাব দেননি ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:০৩:৫৬   ২৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ