ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পটুয়াখালীতে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


 

পটুয়াখালীতে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পটুয়াখালী: ১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) সকালে জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম এনছান মৃধা (৬৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগের বরাত দিয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম জানান, ৫ মার্চ বেলা ১১টার দিকে ওই বৃদ্ধের গাছের বড়ই কুড়াতে গেলে শিশুটি নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে শিশুটি পালিয়ে আসে। পরে লোকলজ্জায় এ ঘটনা চেপে যায় পরিবার। ছয় মার্চ শিশুটিকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে এতেও শিশুটি স্বাভাবিক না হলে পরের দিন আবারও হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়।

শনিবার শিশুটির মা বাদি হয়ে থানায় অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, বর্তমানে শিশুটি অসুস্থ থাকায় চিকিৎসা শেষে পরিবারের কাছে দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:০৭:৩১   ১৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ