ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে তিন বেকারী মালিকে গ্রেফতার

আমতলীতে তিন বেকারী মালিকে গ্রেফতার


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


আমতলীতে তিন বেকারী মালিকে গ্রেফতার

বরগুনা: আমতলী পৌরসবার পুরাতন বাজার এলাকার ৩টি বেকারীতে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং বিষাক্ত ক্যামিকেল যুক্ত রং মিশ্রন করে বিভিন্ন ধরনের খাবার তৈরীর অভিযোগে বেকারীর ৩ মালিককে আটক করে জেল হাজতে প্রেরন করেন। শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় অবস্থিত নিউ বিসমিল্লাহ, খান ফ্রেস বেকারী ও রিয়াদ বেকারীতে দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর ও ক্যামিকেলযুক্ত বিষাক্ত রং মিশ্রন করে খাবার তৈরী করে আসছে। গোপন সংবাদের ভিত্তেতে শনিবার দুপুরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত) এসএম শরিয়তুল্লাহ অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। এসময় তিন বেকারীর মালিক সো. মনির হোসেন (৪০), মো. সোহেল হাওলাদার (২৭) ও মো. রেজাউল করিম (৪২) কে আটক করে। পরে তাদের বিরুদ্ধে
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাবেরা পারভীন বিশুদ্ধ নিরাপদ খাদ্য অধিকার আইনে মামলা দায়ের করেন। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে তিন জনকে জেল হাজতে পাঠানো হয়।

আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তুল্লাহ বলেন, খাদ্য দ্রব্যে ভেজাল মিশ্রনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:১৪:৪০   ১৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ