ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আমতলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


আমতলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বরগুনা: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ শ্লোগান নিয়ে আমতলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর শনিবার সকালে এক আলোচনা সভার আযোজন করে। দিবসটি পালনে এএসএস, ওয়ার্ল্ড ভিশন, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও এফএইচ সহযোগিতা করে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসনের সভাপতিত্বে সাংবাদিক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন সেরনিয়াবাদ, সাংবাদিক জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদার, আমতলী পৌর জামাতে ইসলামীর সভাপতি মো. নিজাম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল আহম্মেদ তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন নাহার ও এনএসএস এর ফেরদৌসি আক্তার প্রমুখ।

এছাড়া এনএসএস ওয়ার্ল্ড ভিশন আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী ইউনিয়ন পরিষদে কার্যালয়ে এনএসএস এর প্রোগ্রাম অফিসার মৃদুল সরকারের সভাপতিত্বে, হলদিয়া ইউনিয়নের চিলা হাসেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার তানিয়া বেগমের সভাপেিত্ব এবং আমতলী এনএসএস লোকজ প্রশিক্ষন কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদারের সভাপতিত্বে পৃথক তিনটি আলোচন সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদার বলেন, এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভায় উপস্থিত সবাই বাল্য বিবাহ নারী নির্যাতন বন্ধ এবং মাদকে না বলার শপথ গ্রহন করেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:১৯:১২   ৫২১ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ