ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

চরফ্যাসনে ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


 চরফ্যাসনে ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার
ভোলা: চরফ্যাসনে ১০৫ পিস ইয়াবাসহ মো. হাসনাইন ওরফে হাসান পাটোয়ারী(২৮) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ফ্যাসন গ্রামের সড়কের ওপর মাদক বেঁচা-বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাসান চরফ্যাসনের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. হোসেন পাটোয়ারীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবক হাসান একজন চিহিৃত মাদক কারবারী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। রোববার ওই যুবক হাসান পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের তার বাড়ি সংলগ্ন এলাকায় মাদক বেঁচা-বিক্রি করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার চরফ্যাসন সার্কেল মো. মেহেদী হাসানের দিক নির্দেশনায় ও চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদারের সার্বিক সহযোগিতায় চরফ্যাসন থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, মাদকসহ গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাদকসহ তাকে গ্রেপ্তার করে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৫:৫২:২১   ২৮৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ