ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » স্বৈরাচারী সরকার আমাদের ১৭ বছর ইফতার মাহফিল করতে দেয়নি: মঞ্জুরুল হক

স্বৈরাচারী সরকার আমাদের ১৭ বছর ইফতার মাহফিল করতে দেয়নি: মঞ্জুরুল হক


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


স্বৈরাচারী সরকার আমাদের ১৭ বছর ইফতার মাহফিল করতে দেয়নি: মঞ্জুরুল হক

ময়মনসিংহ: বাংলাদেশ জামায়াতে ইসলামী  ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যক্ষ মো. মঞ্জুরুল হক হাসান বলেন,’এই স্বৈরাচারী সরকার আমাদের ১৭ বছর কোন ইফতার মাহফিল করতে দেয়নি’। সকলের ঐক্যবদ্ধতায় স্বৈরাচারী জালেম সরকারের হাত থেকে আমাদের দেশ মুক্তি পেয়েছে।

শনিবার (০৮ মার্চ) জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন,’সকল দলমত-নির্বিশেষে দলবদ্ধ ও সংঘবদ্ধভাবে আন্দোলন করে এই দেশ থেকে যেমনকরে স্বৈরশাসকের পতন ঘটিয়েছি, তেমনিভাবে সবাই মিলে এ দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

আলোচনাসভা ও ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক এইচএম মাজহারুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য দেন-জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ বারাকাতুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নুরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ তানহার আলী,

অর্থ সম্পাদক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আলমগীর কবীর, ইত্তেফাকুল উলামার ঈশ্বরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরগঞ্জ শাখার সমন্বয় হাসানুর রহমান সজিব। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনের উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের সমর্থকবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৪:৫৭   ১৪৬ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ