ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » অবৈধ বালুঘাট দখল নিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

অবৈধ বালুঘাট দখল নিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


 অবৈধ বালুঘাট দখল নিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ


টাঙ্গাইল:
ভূঞাপুরে অবৈধ বালু ঘাট দখল নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সাথে শনিবার (৮ মার্চ) বিকেলে তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে একজন নারী বিএনপি নেতাসহ ও ১০ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলার পূনর্বাসন এলাকায় এই ঘটনা ঘটে। এতে উপজেলার নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ শেখ, পলশিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী, ইউপি ছাত্রদলের সহ-সভাপতি এনামুলসহ ১০জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নিকরাইলের বাগানবাড়ি এলাকার বালুঘাট নিয়ে দ্বন্দ্বের কারণে পূনর্বাসন এলাকায় সালিশি বৈঠক বসে। সালিশী বৈঠকে এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের উত্তেজনার সৃষ্টি হলে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে।
ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে দুইপক্ষের ১০জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজন নারীসহ চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. বিকাশ চন্দ্র পাল বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নারীসহ চারজনকে ভর্তি করা হয়েছে।
ভূঞাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বালুর ঘাট নিয়ে সংঘর্ষ হচ্ছে এমন ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৬:১৪:১১   ১৪২ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ