ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৪ ইটভাটা

বাউফলে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৪ ইটভাটা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


 বাউফলে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৪ ইটভাটা

পটুয়াখালী: বাউফল উপজেলায় অবৈধ চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কারিগরি সহায়তা নিয়ে পানি দিয়ে ইটভাটা ও কাঁচা ইট ভিজিয়ে বিনষ্ট করে দেওয়া হয়।
অভিযানে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পিভিসি ব্রিকস, একই ইউনিয়নের গোপালীয়া এলাকার এসজিআর ব্রিকস, সততা ব্রিকস ও খানজাহান ব্রিকস নামে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেনকে এক লাখ, এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সততা ব্রিকসের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, বাউফল ভূমি অফিসের সার্ভেয়ার কামরুল হাসানসহ পুলিশের চৌকস দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, এসব ব্রিক ফিল্ডের অনুমোদিত কোনো লাইসেন্স এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। এ কারণে ব্রিকফিল্ডগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৬:১৮:২৩   ১৯৩ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ