ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে অভয়াশ্রম অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

লালমোহনে অভয়াশ্রম অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


লালমোহনে অভয়াশ্রম অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

ভোলা: লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের বিশেষ কম্বিং অপারেশনের মাধ্যমে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে ২৫ হাজার মিটার অবৈধ ধরাজাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল রয়েছে।

পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ওইসব মাছ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সাইফুল ইসলাম সোহাগ, অফিস সহায়ক খোকন চন্দ্র দেসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অভিযানের বিষয়ে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। এ সময় কেউ নদীতে মাছ শিকারে গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৬:২৩:৪৬   ১৯৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ