ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দোহাজারী পৌরসভায় অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

দোহাজারী পৌরসভায় অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই


চন্দনাইশ( চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


 দোহাজারী পৌরসভায় অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই
চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অগ্নিকাণ্ডে ছোট-বড় ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোর পাঁচটার সময় দোহাজারী পৌরসভার হাজারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬০/৬৫ লাখ টাকা হবে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।

হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মুহিম বাদশা ও খানপ্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন জানান, রবিবার ভোর পাঁচটার সময় দোহাজারী হাজারী শপিং সেন্টারের পাশে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মালিকরা হলো অঞ্জন পালের (পাল স্টোর- মুদি দোকান), জাহাঙ্গীর আলমের (পানাহার রেস্তোরা), মো. আলী আকবরের (আলী ঝাল বিতান এন্ড কুলিং কর্ণার), মো. নাছির উদ্দীনের (তামিম কুলিং কর্ণার), নুরুল মোস্তফার (পান ও বেকারি) এবং আবদুর রশিদের (পানের দোকান)।

আগুনে হাজারী শপিং সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত মো. মুছার মালিকানাধীন রূপসী বিউটি পার্লারের ৪টি এসি পুড়ে যায় এবং পার্লার ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে চন্দনাইশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে যুব রেড ক্রিসেন্ট চন্দনাইশ উপজেলা টিম ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আলী ঝাল বিতান এন্ড কুলিং কর্ণারের মো. আলী আকবর জানান, আগুনে তার কমপক্ষে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানের ক্যাশে রক্ষিত সমিতির ৭০ হাজার টাকাও পুড়ে যায়। পাল স্টোরের কর্মচারী রূপন জানান, চোখের সামনেই পুরো মুদি দোকান পুড়ে গেলেও আগুনের তীব্রতায় কিছুই বের করা সম্ভব হয়নি। শুধু ওই মুদি দোকানেই ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের আগেই বড়-ছোট ৬টি দোকান পুড়ে যায়। কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তিনি নির্দিষ্ট করে বলতে না পারলেও রেস্তোরা ও কুলিং কর্ণারের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে বলাবলি করছিলেন স্থানীয়রা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:২৯:২৮   ৩৩১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ