ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে খাজনা আদায়ের রশিদে মুজিববর্ষের ছবি

ভূঞাপুরে খাজনা আদায়ের রশিদে মুজিববর্ষের ছবি


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


ভূঞাপুরে খাজনা আদায়ের রশিদে মুজিববর্ষের ছবি

টাঙ্গাইল: ভূঞাপুরে নিকরাইল হাটের খাজনা আদায়ের রশিদ বইয়ে মুজিববর্ষের প্রতীকি ছবি ব্যবহার করে খাজনা আদায়ের অভিযোগ ওঠেছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো এনিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, নিকরাইল হাটের বর্তমান ইজারাদার মো. শামীম আল মামুন বিগত আওয়ামী লীগ সরকার আমলে হাটের ইজারা পায়। সে সময় শেখ হাসিনা সরকারের নির্দেশ মতে হাটের রশিদ বইয়ে মুজিববর্ষের প্রতীকি ছবি ব্যবহার করে রশিদ বই তৈরি করা হয়। সেই রশিদের মাধ্যমে এখনো খাজনা আদায় করছেন হাট কমিটি।

স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, শেখ হাসিনার সরকারের পতনের ৭ মাস পেরিয়ে গেলেও এখনো নিকরাইল হাটের খাজনা রশিদ বইয়ে মুজিববর্ষের প্রতীকি ছবির মনোগ্রাম রয়েছে। বিষয়টি দুঃখজনক।

ইজারাদার শামীম আল মামুন বলেন, আওয়ামী লীগ সরকার আমলে মুজিববর্ষে মুজিবুর রহমানের প্রতীকি ছবি মনোগ্রাম সব কিছুতেই ব্যবহার করা হয়। সে মতে হাটের রশিদ বইয়ে বঙ্গবন্ধুর প্রতীকি ছবি দিয়ে রশিদ বই করতে বাধ্য করা হয়েছিল। হাটের ইজারার মেয়াদ আছেই কয়েক সপ্তাহ। তাই আর রশিদ বইটি পরিবর্র্তন করা হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: পপি খাতুন বলেন, বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় গ্রহণ নেয়া হবে।

এস/ আর

বাংলাদেশ সময়: ১৬:৩৭:০৬   ১৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ