ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মানব পাচার মামলার দুই আসামি গ্রেপ্তার

মানব পাচার মামলার দুই আসামি গ্রেপ্তার


মুকুল কুমার বসু ,বোয়ালমারী( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


মানব পাচার মামলার দুই আসামি গ্রেপ্তার

ফরিদপুর: বোয়ালমারীতে মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে পাশ্ববর্তী সালথা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ আবুল বাশার (৫৪) ও একই এলাকার মোহাম্মদ আজাদ খাঁ (৩৫)।

থানা সুত্রে জানা যায়, চলতি বছরের গত ২৬ ফেব্রুয়ারি জেলার বোয়ালমারী উপজেলার শেখর গ্রামের মো. ইউনুস বিশ্বাস ফরিদপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনাল আদালতে ৬ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বোয়ালমারী থানায় প্রেরণ করেন। তদন্ত শেষে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন/২০১২ এর ৬/৭/৮/১০ ধারায় রবিবার (৯ মার্চ) সকালে বোয়ালমারী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামালার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আব্দুর রশিদ জানান, শনিবার দিনগত গভীর রাতে সালথা থানার বাহিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আবুল বাশার (৫৪) ও মোহাম্মদ আজাদ খাঁকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৬:৫০:৫৩   ৩২০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ