ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিশ্বে অত্যাচারী সরকার হিসেবে চিহ্নিত হয়েছে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা:কেন্দ্রীয় বিএনপি নেতা

বিশ্বে অত্যাচারী সরকার হিসেবে চিহ্নিত হয়েছে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা:কেন্দ্রীয় বিএনপি নেতা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


বিশ্বে অত্যাচারী সরকার হিসেবে চিহ্নিত হয়েছে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা:কেন্দ্রীয় বিএনপি নেতা

পিরোজপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, সারা বিশ্বে অত্যাচারী সরকার হিসেবে চিহ্নিত হয়েছে পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার বিনা ভোটের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে নির্যাতিত সরকারের মধ্যে এক নাম্বারে। শেখ হাসিনা সবচেয়ে নিকৃষ্ট দলের প্রধানমন্ত্রী ছিল। ছাত্র ও গণ আন্দোলনের ফলে সেই নিকৃষ্ট জালিম শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে ভারতের আশ্রয় নিয়েছে।

রবিবার ৯ মার্চ সকাল সাড়ে দশটায় কাউখালী উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলা উত্তরবাজার বালুর মাঠে কাউখালী উপজেলা বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে যে নেতা জনগণের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করবে। জনগণকে সাথে নিয়ে নির্বাচনে জয়লাভ করতে পারলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব হবে।

কাউখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রেজাউল করিম, শাহ ইমরান ফারুক,সাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান লিকসন,গিয়াস উদ্দিন অলি, সৈয়দ বাহাউদ্দিন পলিন, রফিকুল ইসলাম, লিয়াকত তালুকদার সহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ ও উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৫২   ২৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ