ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

তারাকান্দায় হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


তারাকান্দায় রাসেল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ময়মনসিংহ: তারাকান্দায় রাসেল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে নিহত’র ভাই নয়ন মিয়া ও ছেলে মো: ইফাত সরকার (১১) অভিযোগে বলেন,মামলা হওয়ার ৭ দিন অতিবাহিত হলেও আসামি ধরছে না তারাকান্দা থানা পুলিশ। রবিবার (৯ মার্চ) এনিয়ে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাবাসি তারাকান্দা প্রেসক্লাবে।

সংবাদ সম্মেলনে নিহত রাসেল মিয়ার ছেলে মো: ইফাত সরকার ও বড় ভাই নয়ন মিয়া লিখিত অভিযোগে আরও জানান, প্রতিবেশী রফিকুল ইসলাম রবি গংদের সাথে দীর্ঘদিন যাবত জমি-জমা ও একটি মাদ্রাসা ভাংচুর নিয়ে বিরোধ চলে আসছিলো।

গত (২৬শে ফেব্রুয়ারী) তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বিসকা গ্রামের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এলাকায় পরিকল্পিতভাবে রফিকুল ইসলাম রবি গংরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে রাসেল মিয়া (৪০) কে গুরুতর আহত করে।পরে স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে ২রা মার্চ তারাকান্দা থানায় নিহত রাসেল মিয়ার বড় ভাই নয়ন মিয়া বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা নং-১ দায়ের করে। মামলা রুজু হাওয়ার পরেও তারাকান্দা থানা পুলিশ এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করতে পারে নাই।

নিহত পরিবার ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সংবাদ সম্মেলনে নয়ন মিয়া বলেন, আসামিরা প্রকাশ্যে আশেপাশের এলাকায় ঘুরছে। পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসন ও র‌্যাব’র উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি তুলেছেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৩১:১৫   ৩৫৮ বার পঠিত  |               







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ