ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে ব্রীজের রড চুরির মামলার বাদী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায়

নাজিরপুরে ব্রীজের রড চুরির মামলার বাদী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায়


নাজিরপুর ( পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


 

নাজিরপুরে ব্রীজের রড চুরির মামলার বাদী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায়

পিরোজপুর: নাজিরপুর উপজেলার উওর বানিয়ারী একটি লোহার ব্রিজের স্লাব ভেঙে রাতে আঁধারে রড চুরি হওয়ায় মামলা করায় বাদী ও স্বাক্ষীরা নিরাপত্তহীনতায় রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে মামলার বাদী মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম। রবিবার ( ০৯ফেব্রুয়ারী) দুপুরে নাজিরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী মো: শহীদুল ইসলাম। তিনি লিখিত ব্যক্তব্যে জানান, গত ৩ মার্চ রাতে উত্তর বানিয়ারি একটি লোহার ব্রীজের স্লাব ভেঙে রাতের আঁধারে বিএনপি নেতা সরদার শাফায়েত হোসেন শাহীনের নেতৃত্বে ৩০ /৪০ জন লোক রড চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে গত ৪ মার্চ স্থানীয় ও জাতীয় পত্রিকায় চুরির অপরাধের সংবাদ প্রকাশিত হয়। যাহার পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপি’র তদন্ত সাপেক্ষে তাদের লিখিত অভিযোগে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে সরদার সাফায়েত হোসেন শাহীন ও বিএনপি কর্মী মোঃ হেদায়েত হোসেন খান, জাহিদুল ইসলামকে দল থেকে প্রাথমিক সদস্য পথ সহ বহিষ্কার করেন।

ব্রীজের রড চুরির বিষয়টি নাজিরপুর উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হলে তাহারা তদন্ত করে এবং আমি নিম্ন স্বাক্ষরকারী মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক ও মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে সাক্ষীদের দের সাথে পরামর্শ করে নাজিরপুর থানায় বাদী হয়ে সরদার সাফায়েত হোসেন শাহীন ও বিএনপি কর্মী মোঃ হেদায়েত হোসেন খান, জাহিদুল ইসলাম ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ৫ মার্চ নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করি।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:১৭:৪৩   ১৯৪ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ