ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » মুরগির খামারের বিষাক্ত গ্যাসে কৃষি ও পরিবেশ ক্ষতির প্রতিবাদে মানববন্ধন

মুরগির খামারের বিষাক্ত গ্যাসে কৃষি ও পরিবেশ ক্ষতির প্রতিবাদে মানববন্ধন


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


মুরগির খামারের বিষাক্ত গ্যাসে কৃষি ও পরিবেশ ক্ষতির প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর: ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের ভাটপাইল এলাকার তামিম হ্যাচারী এন্ট্রারপ্রাইজ নামের মুরগির খামারের বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষির ফসলের ক্ষতিপূরণসহ পরিবেশ রক্ষার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

আজ রোববার (৯ মার্চ) সকাল ১১ টায় তামিম হ্যাচারী এন্ট্রারপ্রাইজ নামের মুরগির খামারের প্রধান ফটকের সামনে এলাকাবাসী ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর আলম, কামাল পাশা, সাইদুর রহমান, ৪নং বেতদীঘি ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. আনিছুর রহমান, বর্গাচাষী মো. সাইদুল ইসলাম, ক্ষতিগ্রস্ত ফসলের জমির মালিক আবু বক্কর সিদ্দিক, আব্দুল হামিদ, মো. শাকিল, মোজাম্মেল হক, মতিয়ার রহমান, মো. শাহজাহান, মো. রফিকুল, তহির উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, তামিম হ্যাচারী এন্ট্রারপ্রাইজ নামের মুরগির খামারটি প্রতিষ্ঠার পর থেকে মুরগির বিষ্টার দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বিষাক্ত গ্যাসের কারণে এলাকার ক্ষতিজমিতে বিরুপ প্রভাব পড়েছে। এতে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মকভাবে বিপর্যয় ঘটেছে। বিষয়টি নিয়ে খামার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে এলাকাবাসীর সঙ্গে কোনো প্রকার কথা না বলে নিজ খেয়ালখুশি মতো ক্ষমতার দাপটে ফসলের ক্ষতিসহ পরিবেশ ধ্বংস করে চলেছেন খামার কর্তৃপক্ষ। পরিবেশ ও ফসলের ক্ষতিকারণ গ্যাস নিঃসরণ বন্ধসহ ক্ষতিগ্রস্ত কৃষকের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। তবে এ ব্যাপারে আগামীকে জেলা প্রশাসকের কাছে একটি স্মরকলিপি প্রদান করা হবে।

এ ব্যাপারে তামিম হ্যাচারী এন্ট্রারপ্রাইজ নামের মুরগির খামারের ইনচার্জ মো. মমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, ২০১৭ সালে প্রতিষ্ঠানটি শুরুর পর থেকে মানববন্ধন করার আগ পর্যন্ত কোনো ধরনের ক্ষতির কথা শোনা যায়নি। তবে প্রতিষ্ঠানের মালিককে বিষয়টি জানানো হয়েছে। তিনি এসে ক্ষতির বিষয়গুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৮:৩০   ৩১২ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ