ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাফির ঘরে আগুন দেয়ার পরিকল্পনাকারী ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার

কাফির ঘরে আগুন দেয়ার পরিকল্পনাকারী ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


কাফির ঘরে আগুন দেয়ার পরিকল্পনাকারী ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার

পটুয়াখালী: কলাপাড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজামান কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারী ছাত্রলীগের দুই নেতা শাহাদাত হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় কাফির ফেসবুক পেইজে বিভিন্ন কন্টেন দেখে প্রতিশোধ পরায়ন তার বাড়ি পুড়িয়ে দেন নিষিদ্ধ ছাত্রলীগের ওই দুই নেতা।

সোমবার বিকাল তিনটায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত দুইজন বরিশালের দুই কলেজে অধ্যয়নরত। তাদের মধ্যে শাহাদাত হাওলাদারের বাড়ি আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে ও মাহফুজ মোল্লার বাড়ি কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামে। ১২ ফেব্রুয়ারী রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা দুইজন বরিশাল থেকে বাসযোগে আমতলীর বাদুরা আসেন। সেখানে পূর্বপরিচিত একটি দোকান থেকে ৫ লিটার ডিজেল কিনে রাত সাড়ে বারোটায় মোটরসাইকেল যোগে কাফির বাড়ির আশে পাশে অবস্থান নেয়।

পরে সুযোগ বুঝে তাদের ক্রয়কৃত ডিজেল কাফির ঘরের চাল এবং রান্না ঘরে ছিটিয়ে দেন। এরপরে মাহফুজ ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে সটকে পরেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কলাপাড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে। পরে গতকাল রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অ়ভিযানে শাহাদাতকে বরিশাল থানা এলাকা হতে এবং মাহফুজকে পটুয়াখালী সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার আরও জানায়, এঘটনায় ইন্ধনদাতা, অর্থ যোগানদাতা সহ সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৩৭   ৩৫১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ