ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে দুই ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা

চাটমোহরে দুই ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


 

চাটমোহরে দুই ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা

পাবনা: চাটমোহরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। লাইসেন্স না থাকা ও ইট পোড়ানোয় জ¦ালানি হিসেব কাঠ ব্যবহার করার অভিযোগে উপজেলার হরিপুর ইউনিয়নের দু’টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জানা গেছে, লাইসেন্স না থাকা ও ইট পোড়ানোয় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অভিযোগে ধূলাউড়ি এলাকায় অবস্থিত সিটিবি ইটভাটাকে ১ লাখ এবং লাইসেন্স না থানায় এআরটি ইটভাটাকে ১ লাখ করে দুই ইটভাটাকে মোট ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এই অভিযানে চাটমোহর থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে। পরিবেশ বিপন্ন হবে এমন কাজ করতে দেওয়া হবে না।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৩৩:২৯   ৩৫২ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ