ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা অর্থদণ্ড

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা অর্থদণ্ড


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা অর্থদণ্ড

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে লিটন মিয়া নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অর্থদন্ড করেন।
জানাযায়, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ফসলি জমির মাটি কেটে মাটি বিক্রি করে আসছে একাধিক চক্র। শুক্রবার ৭ মার্চ রাতে নবীগঞ্জ সদর ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশন (সরিষপুর) এলাকা থেকে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে মার্টি বোঝাই ট্রাক ও ট্রাক্টর নবীগঞ্জ শহর দিয়ে যাতায়াত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ ওইদিন রাতে ট্রাক ও ট্রাক্টর আটক করে।

শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্য মাটি কাটায় জড়িতদের ধরতে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জড়িতরা পালিয়ে যায় । তবে মাটি কাটায় জড়িত ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে লিটন মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড করেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। এতো কিছুর পরেও থামেনি মাটি কাটা। প্রতিদিনই শহরের উপর দিয়ে দিবারাত্রি মাটি বুঝাই ট্রাক-ট্রাক্টর চলাচল করছে। উপজেলার মাধবপুর, দত্তগ্রাম, আদিত্যপুর এবং ফায়ার সার্ভিস স্টেশন এলাকাসহ আশপাশ এলাকায় একাধিক স্পটে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৯:১২   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ